ইমরান-অবন্তিকার বিয়েতে লক্ষৌর বাবুর্চি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্ভবত ইমরান-অবন্তিকার বিয়েই বলিউডের নতুন বছরের সবচেয়ে আলোচিত বিয়ে। হ্যাঁ, তাঁর বহুদিনের প্রেমিকা অবন্তিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে আজ সোমবার বসতে চলেছেন অভিনেতা ইমরান খান। বিয়ের আয়োজনকে অসাধারণ করে তোলার চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না ইমরান। এরই মধ্যে লক্ষৌ থেকে মুম্বাইয়ে উড়ে এসেছেন নামজাদা একজন বাবুর্চি। আফসার নামের লক্ষৌর এই বাবুর্চি ঐতিহ্যবাহী রান্নায় সিদ্ধহস্ত। শুধু বিয়ের খানাপিনা নয়, ইমরানের বাগদানের খানাপিনার আয়োজনেও ছিলেন এই বাবুর্চি। ওয়েবসাইট।